বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে? চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা দূর, সহায়তা পেলেন কাঙালিনী সুফিয়া আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জানালেন অর্থমন্ত্রী - মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায় বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান
advertisement
সিলেট বিভাগ

ফেসবুকে উসকানি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফেসবুকে উসকানি দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার পশ্চিমভাগ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে ফেসবুকে উসকানি দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী, পুরুষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছানু মিয়া (৪০), ধনু মিয়া (৫২), মুহিত মিয়া (৬০) ও রেণু মিয়াকে (৪২) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ সকালে পশ্চিমভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষে বিরোধ চলছিল। গতকাল শুক্রবার বিকেলে ধনু মিয়ার ছেলে রনি মিয়া তাঁর নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তৈয়ব আলীর ছেলে খলিল মিয়াকে নিয়ে উসকানিমূলক ও অশালীন কথাবার্তা বলেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জেরে আজ সকালে তাঁরা আবারও সংঘর্ষে জড়ান। তাতে নারী-পুরুষসহ অন্তত ৪০ জন আহত হন।


গুরুতর আহতদের মধ্যে রয়েছেন রূপালী আক্তার (১৫), আশরাফুল আলম (২০), সালেক আহমদ (২৮), ইমরান মিয়া (২৩), আশাদুল (২০), রাসেল মিয়া (২৭), জুয়েল মিয়া (২৫), নুর মিয়া (৪৫), ইমন মিয়া (২৫), কালাম মিয়া (৪০), আব্দুস সহিদ (৭০), আলী হোসেন (৩৫), রফিক মিয়া (২০), হৃদয় মিয়া (২২), সাদেকুর মিয়া (২৪), ধলাই মিয়া (৫০), আব্দুস সালাম (৪০), রাসেল মিয়া (৩৮), ওয়াহিদ মিয়া (৬০), খুর্শেদ মিয়া (২২), মোস্তাকিম (৪২), রহিমা বেগম (৫০), সুবেল মিয়া (২০) ও রুবেল মিয়া (৩০)। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়েমা আক্তার বলেন, আজমিরীগঞ্জের পশ্চিমভাগ থেকে মারামারি করে অন্তত ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজন। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ফেসবুকে লাইভ দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে?

চিকিৎসা ব্যয় নিয়ে দুশ্চিন্তা দূর, সহায়তা পেলেন কাঙালিনী সুফিয়া

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জানালেন অর্থমন্ত্রী মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায়

বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান