বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী
advertisement
সিলেট বিভাগ

সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী লিটন সংবর্ধিত

সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী লিটন আহমদ রফুর সম্মানে বালাগঞ্জের মাদ্রাসা বাজারে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। 


শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাদ্রাসা বাজারস্থ ছাত্রদলের কার্যালয়ে দেওয়ানবাজার ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফুজায়েল খান সাজুর সৌজন্যে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিটন আহমদ রফু বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতি আমার আহ্বান—আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। জননেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে হবে। আগামীতে দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা আমাদের দায়িত্ব। দেশের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফুজায়েল খান সাজু। 

সংবর্ধিত অতিথি আরও বলেন, "আজকের সংবর্ধনা শুধু একটি অনুষ্ঠান নয়; এটি আমাদের সংগঠনের প্রতি শ্রদ্ধা ও ঐক্যের প্রতীক। জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ যুবদলের সদস্য সুমিম আহমেদ, আশরাফুল ইসলাম, খুবায়েব খান, আবুবকর জাকারিয়া এবং ছাত্রদলের নেতা শেখ সাব্বির আহমেদ, এমরান আহমদ বিজয় ও জামাল ভূঁইয়াসহ উভয় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবর্ধনার বিশেষ মুহূর্তে সংবর্ধিত অতিথি লিটন আহমদ রফুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, যেখানে দলীয় ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এই সম্পর্কিত আরো

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী