বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিক তুরাব হত্যা

অন্যতম আসামি পুলিশের সাবেক এডিসি দস্তগীর গ্রেফতার

জুলাই গণ-অভ্যুত্থানে দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরকে শেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর সিলেটের পুলিশ সুপার খালেদ-উজ-জামান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বিকেলে তাকে পিবিআই গ্রেফতার করে। বর্তমানে তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাকে নিয়ে আসার পরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।


মামলায় আরো যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন এসএমপির কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতোয়ালি থানার সাবেক ওসি মঈন উদ্দিন, পরির্দশক (তদন্ত) ফজলুর রহমান, এসআই কাজী রিপন আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আপ্তাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পীযূষ কান্তি দে, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি ও ৩২নং ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, সাজলু লস্কর, শিবলু আহমদ, সেলিম মিয়া, আজহার, ফিরোজ ও উজ্জ্বল।

এই সম্পর্কিত আরো

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী