বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী
advertisement
সিলেট বিভাগ

চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে রপ্তানি শুরু, ভারত গেল ২ কোটি টাকার মাছ


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ১৯ দিন পর রপ্তানী শুরু হয়েছে । মঙ্গলবার রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার প্রথম দিন ভারতে গেলে প্রায় ২ কোটি টাকার মাছ। 

সীমান্তের কৈলাশহরের স্থানীয় বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভের জের ধরে ২৭ নভেম্বর থেকে চাতলাপুর শুল্ক স্টেশনে আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ শুল্ক স্টেশনের বিপরীতে পাশে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে। আগে ১৮ দিন বন্ধ থাকার পর জুড়ী উপজেলার বটুলি শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি শুরু হয়।

চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, সীমান্তের ওপারের শুল্ক স্টেশনের কর্মকর্তারা রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর সংকেত দেন। এর পরিপ্রেক্ষিতে মাছ রপ্তানি করা হয়। ৮২ হাজার ৮০০ কেজি মাছ রপ্তানি হয়েছে। যার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে এই শুল্ক স্টেশনে কোনো পণ্য আমদানি হয় না।

সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান আরো বলেন, ১৯ দিন আমদানী-রপ্তানী বন্ধ থাকলেও ওই শুল্ক স্টেশনের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে যাত্রীদের যাতায়াত অব্যাহত রয়েছে। তবে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীসংখ্যা আগের চেয়ে অনেক কমে রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট জসিম উদ্দিন বলেন, শুধু তাঁরাই আজ ১ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৬৪ হাজার ৩০০ মেট্টিক টন মাছ রপ্তানি করেছেন। এর আগে রপ্তানি বন্ধ হওয়ায় তাঁরা বেশ ক্ষতির মুখে পড়েন।

এই সম্পর্কিত আরো

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী