বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জানালেন অর্থমন্ত্রী - মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায় বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণমন্ত্রী দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ৫৩ তম বিজয় দিবস উদযাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার ভোরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন পুষ্পার্পণ করে দিবসের কর্মসূচির শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ধলই চা বাগানে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধে, কামুদপুর মুক্তিযোদ্ধা কবরস্থান, দেওড়াছড়া চা বাগান বধ্যভূমি ও শমশেরনগর বধ্যভূমিতে পুষ্পার্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পর্যায়ে বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের) শুভ উদ্বোধন করা হয়। দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও শিশুদের জন্য চিত্রাঙ্গণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া শফি প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমীর আয়োজনে ললিতকলা একাডেমী অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি, এম সাদিক আল সাফিন। 

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আমরা দীর্ঘদিন পর মহান বিজয় দিবস উপলক্ষে ৬ দিনের একটা বিজয় উৎসব পালন করেছি। এই উৎসব সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছেন। আমাদের এই উৎসব তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করে তুলবে।

এই সম্পর্কিত আরো

আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন

জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জানালেন অর্থমন্ত্রী মুদি দোকান ও বিউটি পার্লারসহ ১৬ খাত আসছে করের আওতায়

বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার নেই: রিজভী

সিলেটে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

চার দিনে হাইকোর্টে ২০ হাজারের বেশি পুরোনো মামলা নিষ্পত্তি

জামালগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান

ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: প্রবাসীকল্যাণমন্ত্রী

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন