সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১ স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

নানা কর্মসূচির মধ্যদিয়ে সুনামগঞ্জে বিজয় দিবস উদযাপন

নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টায় সুনামগঞ্জ জেলা কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, সুনামগঞ্জ প্রেসক্লাব, জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সকাল ৮ টায় জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয় গঠিত একটি সুসজ্জিত চৌকস দল জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে।


জেলা কালেক্টরেট চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান প্রমুখ।


সকাল ১০ টায় সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মেলায় ২৮টি স্টল স্থান পায়।

পরে বেলা সোয়া ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ উপহার সামগ্রী প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১

স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান

সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ

বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন

‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার