সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
advertisement
সিলেট বিভাগ

আইজিপির নির্দেশের পর সতর্কাবস্থানে সিলেটের চার পুলিশ সুপার

ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতকে কেন্দ্র করে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশ দেয়ার পর সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারকে সর্তক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। 


বুধবার (৭ মে) রাতে সিলেট ভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। 


তিনি বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশনা দেয়ার পর আমরা সিলেট রেঞ্জের সকল পুলিশ সুপারকে সীমান্তে কড়া সতর্কবস্থানে থাকতে বলা হয়েছে। সীমান্তে যেনো কারো অনুপ্রবেশ না ঘটে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন‍্য আমরা চার পুলিশ সুপারকে নির্দেশনা দিয়েছি। 


এর আগে, ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।


বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ওই অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের বলেন, ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তের জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এই সম্পর্কিত আরো

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ