বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী
advertisement
সিলেট বিভাগ

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে : আব্দুল হক

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের জেনারেল ম্যানেজার (অঃ)আব্দুল হক বলেছেন, শিক্ষার প্রসারে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসতে হবে। এতে দেশ আরও বেশী সমৃদ্ধশালী হবে। একটি শিক্ষিত জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে। যে জাতি যত বেশী শিক্ষিত সে দেশ তত বেশী উন্নত। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে সিলেট মহানগরীর চৌকিদেখী এলাকায় আনোয়ারা - মতিন একাডেমী নামক একটি স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ অধ্যাপক ডা. সামসুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আহমেদ কবির চৌধুরী, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ অধ্যাপক ডা. সুলতানা বেগম, বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান হাসান কবির চৌধুরী, শাইনী ষ্টেপস এর ভাইস প্রিন্সিপাল শামীম আহমেদ, আনোয়ারা মতিন একাডেমীর অধ্যক্ষ মোস্তফা মিয়া,নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ সহকারী অধ্যাপক ডা. নাজিয়া চৌধুরী, আনোয়ারা মতিন একাডেমীর ম্যানেজিং ডিরেক্টর মেহরান সাকিব চৌধুরী। 

পরে অতিথিগণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 

প্রসঙ্গত: ২০০৯ সালে স্কুলের প্রতিষ্ঠা  করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন চৌধুরী ও তাঁর সহধর্মিনী আনোয়ারা চৌধুরী। কিছুদিন বন্ধ থাকার পর তাঁদের সন্তান ডা. সামসুল আলম চৌধুরী আবার নতুন উদ্যোগে প্রতিষ্ঠানের হাল ধরেন।

এই সম্পর্কিত আরো

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী