শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ
advertisement
সিলেট বিভাগ

তৃতীয় শ্রেণীর শিশুকে ধর্ষণ চেষ্টা: রাজনগরে চা শ্রমিকদের কর্মবিরতী, বিক্ষোভ

মৌলভীবাজারের রাজনগরে তৃতীয় শ্রেণীর এক শিশু ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত  উত্তরভাগ চা বাগানের মান্না পাশির (২০) দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবীতে ২ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে চা শ্রমিকরা। গতকাল সোমবার বাগানের মন্ডপ ঘরের সামনে জড়ো হয়ে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে। বক্তারা ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মান্না পাশির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্থির দাবী জানান। 

এতে বক্তব্য রাখেন চা বাগানের ইউপি সদস্য সুভাস পাশি, পঞ্চায়েত সভাপতি দুলাল বাগতি, সম্পাদক দিপক কৈরী, চাবাগান প্রাথমিক বিদ্যালযের শিক্ষক চন্দ্রজিত পাশি ও জয়রাম পাশি, বাগানের মুরব্বি মো. আব্দুর রশিদ। 

এদিকে উত্তরভাগ চাবাগান এলাকার ওই শিশুর ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর মা বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। এতে শুধু ওই মান্না পাশিকে আসামী করা হয়েছে। গতকাল সোমবার রাজনগর থানার পুলিশ ওই শিশুর জবানবন্দি গ্রহনের জন্য আদালতে পাঠিয়েছে। 

মামলার বিবরণে জানা যায়, উপজেলার উত্তভাগ ইউনিয়নের উত্তরভাগ চা বাগানের কোনালাইনের বাসিন্দা তৃতীয় শ্রেণীর ছাত্রী ১১ বছর বয়সি একটি মেয়ে শিশু স্কল থেকে যাওয়ার পথে পার্শবর্তী মন্ডপ লাইনে লাইনের বাদল পাশির ছেলে মান্না পাশি (১৯) ওই শিশুটি ভাই তার ঘরে লুকিয়ে আছে বলে জানায়। এসময় শিশুটি ঘরের দরজার সামনে যাওয়ার সাথে সাথেই মান্না পাশি ঘরের দরজা লাগিয়ে ফেলে। শিশুটিকে বিছানায় ফেলে মুখেগায়ের গেঞ্জ সেটে দিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এসময় মান্না পাশির ভাই শিবা পাশি বাড়িতে এলে সে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে বাগানের হাসপাতালে নিয়ে যাওয় পরিবার। 

উত্তরভাগ চা বাগানের সাবেক পঞ্চায়েত সভাপতি দিপক কৈরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্থি চাই। তাকে দ্রুত গ্রেপ্তার করা হউক। বাগানের শ্রমিকরা ২ঘন্টা কর্মবিরতি পালন করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব মোর্শেদ খান বলেন, শিশুটির মা বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। শিশুর বক্তব্য গ্রহহনের জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামীকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এই সম্পর্কিত আরো

নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি দুই পা

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ