বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি প্যারিসে কুলাউড়া বিএনপির দুই নেতা ড. সাইফুল ও কোকিলকে সংবর্ধনা নবীগঞ্জে বাণিজ্যমন্ত্রী - ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন: ২০২৮ সালে সিলেট অংশ, ২০২৯-এ পুরো কাজ কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের সাহসী যাত্রা সাংবাদিক তুহিনের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শোক সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি ৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
advertisement
সিলেট বিভাগ

ভোগান্তিতে দুই উপজেলার মানুষ

বিয়ানীবাজারের শেওলা জিরো পয়েন্ট : সড়ক পাঁচ বছরেও হয়নি সংস্কার

বিয়ানীবাজার উপজেলার সাথে জকিগঞ্জ উপজেলার বিকল্প যোগাযোগ সড়কের বেহাল দশা। সিলেট-বিয়ানীবাজার সড়কের জিরো পয়েন্ট থেকে মইয়াখালি পর্যন্ত তিন কিলোমিটার এ সড়ক সংস্কার না হওয়ায় গত ৫ বছর থেকে দুর্ভোগে পড়েছেন উপজেলার পাঁচ গ্রামের মানুষ। একই সাথে আন্তঃ উপজেলা এ সড়ক ব্যবহারকারি যাত্রি ও যানবাহন চালকদের পোহাতে হচ্ছে নিত্য ভোগান্তি।

সড়কের পুরো অংশ জুড়ে গর্ত, খানাখন্দের কারণে যানবাহন নিয়ে চলাচলে হিমশীম খাচ্ছেন চালকরা। গ্রামবাসীও জরুরী প্রয়োজন ছাড়া এ সড়ক দিয়ে যাতায়াত করেন। নিত্য প্রয়োজনের সাথে রোগী পরিবহনে বেগ পেতে হচ্ছে। প্রবাসী অধ্যুসিত এলাকাবাসীর দাবি দ্রত সময়ের মধ্যে যেন সড়কটি সংস্কার করা হয়।

এ সড়কটি দিয়ে ট্রাক অটোরিক্সা, মিনি ট্রাকসহ প্রতি দিন অসংখ্য যানবাহন চলাচল করে। জকিগঞ্জ উপজেলা সদরে যাতায়াতের জন্য দুরত্ব কম থাকায় সড়কটি বেচে নেন যাত্রি ও চালকরা। কিন্তু গত দুই বছর থেকে সড়ক বেহাল থাকায় এ সড়ক ব্যবহারে অনিহা বাড়ছে। একই সাথে বাড়ছে যানবাহন দুর্ঘটনা। এতে ক্ষতির মূখে পড়েছেন গাড়ির মালিক ও চালকরা।

জিরো পয়েন্ট মইয়াখালি সড়কটি সংস্কারের জন্য একমাস পূর্বে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা প্রকৌশলী দিপক কুমার দাস বলেন, এটি সংস্কারে আনুমানিক ব্যয় হতে পারে আড়াই থেকে তিন কোটি টাকা।

সংস্কার ব্যয়ে বাজেট বেশি হওয়ায় একটি প্রকল্পের মাধ্যমে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, জুনের আগে সম্ভব হবে না। পরে না হলে প্রকৌশল অফিসের বার্ষিক ম্যান্টেনেন্স থেকে কাজ করতে হবে।

বিয়ানীবাজারের আন্তঃ উপজেলা  বেশ কয়েকটি সড়কের সংস্কার কাজ শুধু প্রস্তাব পাঠানোর মধ্যেই আটকে আছে। এর ফলে ভোগান্তিতে পড়েছে স্থানীয় এলাকাবাসীসহ কয়েক উপজেলার মানুষ।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় ওভারসিজ এসোসিয়েশন অব ভূকশিমইলের ১৪৯ সদস্যের কমিটি

প্যারিসে কুলাউড়া বিএনপির দুই নেতা ড. সাইফুল ও কোকিলকে সংবর্ধনা

নবীগঞ্জে বাণিজ্যমন্ত্রীঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন: ২০২৮ সালে সিলেট অংশ, ২০২৯-এ পুরো কাজ

কলেজছাত্র নাঈম হত্যা: চারজনের মৃত্যুদণ্ড, ৫ জনকে খালাস

সাইবার অপরাধ দমনে তারেক রহমান সরকারের সাহসী যাত্রা

সাংবাদিক তুহিনের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের শোক

সিলেটে ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রবাসীকল্যাণ মন্ত্রীর নির্দেশের পর মৌলভীবাজারের সেই সিভিল সার্জনকে ওএসডি

৩৯৬ কোটি টাকার নতুন প্রকল্প, সিলেট-ঢাকা মহাসড়কের দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ