শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে জমজমাট তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

সবুজে ঘেরা সিলেটের বালাগঞ্জে শুরু হয়েছে কৃষকদের জন্য এক ব্যতিক্রমধর্মী আয়োজন—তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।

শনিবার (৩ মে) বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়ামে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।

উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুজিত কুমার চন্দ বলেন, এই মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি একটি প্ল্যাটফর্ম—যেখান থেকে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি শিখে নিজেদের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই কৃষি চর্চা শেখানোর লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলাটি ঘুরে দেখা গেছে, প্রাণচঞ্চল পরিবেশে ১২টি আকর্ষণীয় স্টলে সাজানো হয়েছে আধুনিক কৃষি প্রযুক্তির নানা উপকরণ। 
 মেলা চলবে আগামী ৫ মে পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলায় ১২টি অত্যাধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে—ভাসমান সবজি চাষ, উচ্চমূল্যের ফসল উৎপাদন, নিরাপদ ফসল উৎপাদন কৌশল, প্রযুক্তি গ্রাম, একক ও মিশ্র ফলবাগানসহ আরও নানা নতুন ধারণা।”

তিনি আরও জানান, প্রতিটি প্রযুক্তি হাতে-কলমে দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে যেন, কৃষকরা বাস্তবে বুঝতে পারেন এসব কৌশল কীভাবে কাজ করে। 


এছাড়া উপজেলার ছয়টি ইউনিয়নে যেসব জমি পতিত পড়ে আছে, সেগুলোকে চাষের আওতায় আনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কৃষি অফিস কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দিচ্ছে।

মেলাটি ইতোমধ্যে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। অনেকেই আশা করছেন, এই মেলার মাধ্যমে তারা আধুনিক কৃষির নতুন দরজা খুঁজে পাবেন।

এই সম্পর্কিত আরো

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা