সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১ স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

বুধবার বেলা ২টায় উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারে এ ঘটনা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়াসহ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

জানা গেছে, বুধবার বেলা ২টায় পনাউল্লাহ বাজারে বড়খুরমা গ্রামের মৃত আছলম আলীর ছেলে তুরন মিয়ার দোকানে একটি কোম্পানীর সাইনবোর্ড টাঙানো হয়। এই সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে বড়খুরমা গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে আব্দুল মছব্বির তার সহযোগী আওয়ামী লীগ নেতা রুকন মিয়াজি ও যুবলীগ কর্মী রেহানসহ ২০ থেকে ২৫ জন লোক তুরন মিয়ার চাচাতো ভাই সফিক মিয়ার দোকানে অতর্কিত হামলা চালায়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ৭-৮জন আহত হন। 

তুরন মিয়া পক্ষের আহতরা হলেন মুহিন মিয়া (৪৫),  মানিক মিয়া (৪৫), আদনান আহমদ (২৫), মিছিল খা (২৫)। আব্দুল মছব্বির পক্ষের আহতরা হলেন লিমন আহমদ (১৬), রেদোয়ান আহমদ (১৯), শিপন মিয়া (২০), রায়হান আহমদ (১৬)। এছাড়াও আহত পথচারিদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, দোকান নিয়ে একটি মামলা রয়েছে। এ দোকান নিয়ে উত্তেজনা হয়। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

ছাতকে বসতঘরের ছাদে মিলল ২০ বোতল ভারতীয় মদ, গ্রেপ্তার ১

স্পেনপ্রবাসী আবু কাশেম স্বপনকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান

সিলেটে নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন

গোলাপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার

যুবদলের নতুন সাংগঠনিক দায়িত্বে সাজ্জাদুল মিরাজ

বাহরাইনে আবারও ইরানের হামলা, শিল্পকারখানায় আগুন

‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে’: সিলেটে মন্ত্রী আরিফুল হক

সিলেটে বিসিবির ক্রিকেট একাডেমি, প্রথম ধাপে ৭ শহরে উদ্যোগ

পুলিশকে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ হুমকি, সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার