বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা
advertisement
সিলেট বিভাগ

গুয়াহাটিতে আন্তর্জাতিক ব্যাটমিন্টন আম্পায়ারের মৃত্যু : তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

 

ভারতের গুয়াহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে  মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল (৫২)।

 

সোমবার রাত ৭টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর করে। 


ইমিগ্রেশন পুলিশ জানায়, গত শনিবার ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত একটি ব্যাডমিন্টন খেলায় আম্পায়ারিংয়ের জন্য গিয়েছিলেন নাজিব ইসমাইল রাসেল। ওই দিন তিনি সেখানকার একটি হোটেলে থাকেন। আয়োজকেরা তাঁর হোটেলে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া মিলছিল না। পরে দরজা ভাঙা হলে দেখা যায়, তাঁর নিথর দেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে নাজিব ইসমাইল মারা গেছেন। 


লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৯ ডিসেম্বর) রাত ৭টার দিকে আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের মরদেহটি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফ'র উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। 


এ সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) শামীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


উল্লেখ্য: নাজিব ইসমাইল রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার। প্রতি মাসেই বিভিন্ন দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করতেন। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি।

এই সম্পর্কিত আরো

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা