বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে কোরআন অবমাননা

আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত

 

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া আকাশ দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ চিফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তের বিচারক নির্জন কুমার মিত্রের আদালতে অভিযুক্ত আকাশ দাশকে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা শামসুদ্দিন খান ৭ দিনের রিমান্ড আবেদন কর‌লে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার মোংলারগাঁও গ্রামের কলেজ পড়ুয়া যুবক আকাশ দাসের ফেসবুক একাউন্ট থেকে পবিত্র কোরআন অবমাননা করে একটি কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। 

এই ঘটনায় ধর্ম অবমাননার অভিযোগে আকাশ দাশকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে আকাশ দাসকে ডিজিটাল সাইবার সিকিউরিটি মামলায় আসামি করে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, তদন্তের স্বার্থে ধর্মীয় অবমাননায় আর কারো সম্পৃক্ততা  আছে কিনা তা খতিয়ে দেখতে আকাশ দাসের ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এই সম্পর্কিত আরো

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা