মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা সরকারবিরোধীদের নিয়োগের অভিযোগ যুবদল-ছাত্রদলের, রাজনগরে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়ে উত্তেজনা ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী দিরাইয়ে বিদ্যুতের ‘ভেলকিবাজি’, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে হামলা-কারাবরণ পেরিয়ে নেতৃত্বের পথে ছাত্রদল নেতা আবু আফসান
advertisement
সিলেট বিভাগ

মৌলভীবাজারে মাছ ধরা নিয়ে সংঘর্ষে যুবক নিহত


মৌলভীবাজারের রাজনগরে খালে মাছ ধরা দিয়ে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাফ খাঁ (৪৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এই ঘটনা ঘটে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধপূর্ণ খালে মাছ ধরতে যান এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন। বাগ্‌বিতণ্ডার জেরে একপর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাফ খাঁ। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার নানু মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাফ খাঁ (৪৬) নিহত হন। দীর্ঘদিন ধরে উভয়পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল।


নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যক্তি বলেন, সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি সাভাবিক রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছি।

এই সম্পর্কিত আরো

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারবিরোধীদের নিয়োগের অভিযোগ যুবদল-ছাত্রদলের, রাজনগরে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়ে উত্তেজনা

ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী

দিরাইয়ে বিদ্যুতের ‘ভেলকিবাজি’, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে

হামলা-কারাবরণ পেরিয়ে নেতৃত্বের পথে ছাত্রদল নেতা আবু আফসান