বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২ মানিকগঞ্জে জবির বাসে হামলা দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা
advertisement
সিলেট বিভাগ

কোরআন অবমাননাকারী আকাশ দাসসহ ইন্ধনদাতাদের শাস্তির দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কোরআন অবমাননার ঘটনায় জড়িত ও উস্কানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম দোয়ারাবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ এই দাবি জানান। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, কোরআন অবমাননার ঘটনায় জড়িত উগ্রবাদী হিন্দু আকাশ দাসকে রিমান্ডে নিয়ে তার ইন্ধনদাতাদেরও অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পুলিশের হাতে আটক আকাশ দাস একজন ইসকন সদস্য। আমরা মনে করি, দেশের বর্তমান পরিস্থিতি আরও ঘোলাটে করতেই আকাশ দাসের ইন্ধনদাতা ইসকন জড়িত রয়েছে। এ ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির কিংবা বাড়িঘর, ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এবং ক্ষতিসাধন থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা মাওলানা ফয়জুল করীম, সভাপতি মাওলানা হুসাইন আহমদ ক্বাসেমী, সহসভাপতি মাওলানা আবদুল হামিদ, মাওলানা মঈনুল হক, সহসাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা রফিক আহমদ, মাওলানা জাকির হোসেন সাঈদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আলী হায়দার, মাওলানা আব্দুল মজিদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ শাহীন আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ জমির উদ্দীন প্রমুখ।

এই সম্পর্কিত আরো

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার

মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার, ৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

মানিকগঞ্জে জবির বাসে হামলা

দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর আলোচনা

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা