মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা সরকারবিরোধীদের নিয়োগের অভিযোগ যুবদল-ছাত্রদলের, রাজনগরে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়ে উত্তেজনা ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী দিরাইয়ে বিদ্যুতের ‘ভেলকিবাজি’, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে হামলা-কারাবরণ পেরিয়ে নেতৃত্বের পথে ছাত্রদল নেতা আবু আফসান বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও আমদানি করবে তেল জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪
advertisement
সিলেট বিভাগ

বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন


ভারতে আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মনির হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আদনান মোহন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী জহিরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব ও উসামা।

এসময় মনির হোসেন বলেন, ভারতে বাংলাদেশ হাইকমিশনে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে সেটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। বাংলাদেশ বীরের জাতি। ৫ আগস্ট স্বৈরাচারমুক্ত দেশ গড়তে যেভাবে সকলে একই ছাতার নিচে জড় হয়েছিল, একইভাবে নতুন কোনো সংকটে আমরা একসাথে মোকাবিলা করবো।

ভারতের উদ্দেশ্য তিনি বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে। তবে দেশটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে নি। অতীতে বাংলাদেশের সংকট শিক্ষার্থীরা যেভাবে রুখে দিয়েছে, সেভাবে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিতেও সজাগ থাকবো।

এই সম্পর্কিত আরো

শাল্লায় তিন মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত জনস্বাস্থ্য প্রকৌশলী

জগন্নাথপুরে নয়াবন্দর-দাওরাই-পাটকুড়া সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারবিরোধীদের নিয়োগের অভিযোগ যুবদল-ছাত্রদলের, রাজনগরে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়ে উত্তেজনা

ওসমানীনগরে এসএসসি-দাখিলের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩৫ শিক্ষার্থী

দিরাইয়ে বিদ্যুতের ‘ভেলকিবাজি’, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

৫-৬ বছর ধরে কাজ, হঠাৎ কারখানার গেট থেকে ফিরিয়ে দেওয়া হলো ৪০ শ্রমিককে

হামলা-কারাবরণ পেরিয়ে নেতৃত্বের পথে ছাত্রদল নেতা আবু আফসান

বিপিসির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও আমদানি করবে তেল

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী

সিলেটে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪