শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে ক্রেস্ট বিতরণ সিলামে সংঘর্ষে নিহত রাসেলের জানাজা সম্পন্ন, মামলার প্রস্তুতি ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে আল আকসা কিন্ডার গার্টেনের উদ্বোধন

সুনামগঞ্জ জেলা শহরে আনন্দঘন পরিবেশে আল আকসা কিন্ডার গার্টেন স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্লে গ্রুপ থেকে পর্যায়ক্রমে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে এই স্কুলটি। উদ্বোধনের দিনেই একাধিক অভিভাবক তাদের কোমলমতি শিশুদের ভর্তির জন্য মত প্রকাশ করেছেন।

বুধবার সকালে দক্ষিণ আরপিন নগর সড়ক ভবনের বিপরীতে (বারি মঞ্জিল) প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে পরিচালক মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা আলী খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দরগাহপুর মাদ্রাসার প্রিন্সিপাল বিশিষ্ট আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তোফাজ্জল হক আজিজ, তেঘরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এটিএম হেলাল, জামালগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. আজিজুর রহমান আজিজ, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এড. মাহবুবুল হক শাহীন ও গনমাধ্যমকর্মী মো. বায়েজীদ বিন ওয়াহিদ। 

এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ, জামতলা জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান, কাজিরপয়েন্ট জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস আহমদ, ইসলামী ফাউন্ডেশনের মাস্টারট্রেইনার মাওলানা আশরাফ উদ্দিন, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, দশগ্রাম মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলী আকবর, সুনামগঞ্জ মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউল হক।

আরো উপস্থিত ছিলেন, তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ হাসান মাহমুদ, সাচনাবাজার মাদ্রাসার শিক্ষক হাফিজ শাহীন, মাওলানা হুজায়ফা মাহমুদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইউসুফ।
বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।

এসময় প্রতিষ্ঠানটির পরিচালক মাওলানা জহিরুল ইসলাম ও প্রিন্সিপাল মাওলানা আলী খান তাঁদের পৃথক পৃথক বক্তব্যে বলেন, শিশুদের মানসম্মত শিক্ষা প্রদান এবং তাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্যই এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। মনোরম পরিবেশে শহরের পাশেই অবস্থিত আল আকসা কিন্ডার গার্টেন স্কুলটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও সুস্থ মানসিক গঠন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সহযোগিতা কামনা করে আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি

শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে ক্রেস্ট বিতরণ

সিলামে সংঘর্ষে নিহত রাসেলের জানাজা সম্পন্ন, মামলার প্রস্তুতি

ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন