শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

সিলেটের বিয়ানীবাজারে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখাঁ এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ও জকিগঞ্জ সার্কেলের তদারকিতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই হোসাইন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—গোলাপগঞ্জ পৌরসভার ফুলবাড়ী এলাকার লায়েক আহমদ (৩৫), জকিগঞ্জ থানার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের দেলোয়ার হোসেন (৪০) ও গোলাপগঞ্জের বারকোট গ্রামের আবু তাহের আবু (২৬)।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ অক্টোবর মামলা (নং-০৬) করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি