শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে ক্রেস্ট বিতরণ সিলামে সংঘর্ষে নিহত রাসেলের জানাজা সম্পন্ন, মামলার প্রস্তুতি ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন
advertisement
সিলেট বিভাগ

২০ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে লাগাতার কর্মবিরতির ডাক

সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে অনুমতি না দেয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার জন্য কর্মবিরতি ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।


মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন কর্মসূচিতে এই কর্মবিরতির ডাক দেন শ্রমিক পরিবহনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসিবাস ক্রয় করা হয়। শ্রমিকদের ক্রয়কৃত এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা প্রদান করে বাস মালিক সমিতি। বাস চলাচলে অনুমতির জন্য দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দিয়ে আসলেও উপেক্ষিত রয়েছে দাবিটি।
পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলে অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে জেলার ছয়টি পরিবহন সংগঠন।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি

শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে ক্রেস্ট বিতরণ

সিলামে সংঘর্ষে নিহত রাসেলের জানাজা সম্পন্ন, মামলার প্রস্তুতি

ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন