শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে ক্রেস্ট বিতরণ সিলামে সংঘর্ষে নিহত রাসেলের জানাজা সম্পন্ন, মামলার প্রস্তুতি ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন
advertisement
সিলেট বিভাগ

রাজনগর উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের পিঠা উৎসব ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১১ঘটিকায় রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আজিজুন্নাহার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, দৈনিক বিজয়ের কন্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান নাইম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্য পিঠা উৎসবের আয়োজনে শিক্ষার্থীদের স্টলে স্টলে সাজিয়ে রাখতে দেখা যায় বেশ কয়েক  রকমের পিঠা। এসব পিঠার স্বাদ যেমন ভিন্ন, তেমনি নামও বৈচিত্র্যময়। যেমন- পাটিসাপটা, নকশি পিঠা, ম্যারা পিঠা, মই পিঠা, দুধ চিতই, গোলাপ পিঠা, ছিপ পিঠা, খিরসা পুলি, খেজুর ফিন্নি ইত্যাদি।

▐ এই সম্পর্কিত আরো

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত

কমলগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বাড়িঘর, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালি হনুমানের মৃত্যু

বিয়ানীবাজারে ১ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেফতার, মাইক্রোবাস আটক

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, দুর্ভোগে পরিবার

বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা ঢাকার মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাচালান ধরল বিজিবি

শান্তিগঞ্জে রক্তদাতাদের সম্মানে ক্রেস্ট বিতরণ

সিলামে সংঘর্ষে নিহত রাসেলের জানাজা সম্পন্ন, মামলার প্রস্তুতি

ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বিবার্ষিক নির্বাচন