শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অপর ট্রাকের চালক আহত হন। নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।

জানা গেছে, নিহত জীবন আহমেদ হাইড্রোলিক ড্রাম ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। এসময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারায়। একই সময় বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি আরেকটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জীবন। তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, দুর্ঘটনার ২টি গাড়ি জব্দ করা হয়েছে, তবে থানায় আনা সম্ভব হয়নি গাড়ীগুলো দুমড়েমুচড়ে গেছে। লাশ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন

বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩ বছর পূর্তি, অধ্যাপক তারিকুল ইসলাম সম্মানিত