রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

তোপের মুখে স্থগিত মৌলভীবাজার আইনজীবী সমিতির নির্বাচন

বৈষম্যবিরোধীদের তোপের মুখে স্থগিত করা হয়েছে মৌলভীবাজারে জেলা আইনজীবী সমিতির (বার) নির্বাচন। গতকাল বুধবার বার ভবনের সামনে অবস্থান নিয়ে সভাপতির পদ থেকে আওয়ামী লীগ নেতাকে বাদ দেওয়ার দাবি জানান তাঁরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।


জানা যায়, জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার হওয়ার কথা ছিল। নির্বাচনে সভাপতি পদে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ে।


বুধবার বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জেলা বারের সামনে প্রার্থিতা থেকে অপসারণের দাবি জানিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ঘটনায় সন্ধ্যায় জরুরি সভায় জেলা আইনজীবী সমিতির আজ বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।


বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা এহসানুল হক জাকারিয়া বলেন, ‘আইনজীবী সমিতির নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় আওয়ামী লীগের নেতা আজাদুর রহমান সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। এ জন্য আমরা তাঁকে নির্বাচন থেকে অপসারণ করার জন্য দাবি জানিয়েছি। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।’

জেলা আইনজীবী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (জিপি) মামুনুর রশীদ বলেন, আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানকে সভাপতি পদে প্রার্থী হওয়ায় ছাত্র-জনতা আন্দোলন করেন। তাঁদের আন্দোলনের মুখে বৃহস্পতিবারের নির্বাচন স্থগিত করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন