রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

সিলেট ৬ আসন

গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী এডভোকেট জাহিদুর

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানিয়েছেন গণঅধিকার পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও প্রবাসী অধিকার পরিষদ ইউকের সহ সভাপতি এডভোকেট জাহিদুর রহমান। মঙ্গলবার দুপুর ১২টায় বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন চলাকালে তিনি এ ঘোষণা করেন।

এডভোকেট জাহিদুর রহমান বলেন, ইতোমধ্যে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের কাছে গিয়ে আমি তাদের কথা শুনছি। আমার মনে হয়েছে, অবকাঠামোগত এবং অন্যান্য উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি মানুষ নিজেদের মৌলিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত। তাই আমি জবাবদিহিতা নিশ্চিত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন, অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড সাধন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যানবাহন ও মানুষের নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করবো।

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর কাঙ্খিত উন্নয়নের চাহিদা পূরণের আশ্বাস দিয়ে জাহিদুর রহমান বলেন, নির্বাচিত সংসদ সদস্য হতে পারলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা এবং কর্মক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও নাগরিকদের পরামর্শকে প্রাধান্য দেয়ার রীতি প্রতিষ্ঠিত করে দৃষ্টান্ত স্থাপন করা হবে ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা কমিটির উপদেষ্টা হাজী কমর উদ্দিন ও মাহবুব হোসেন, রাজনীতিক ও সমাজসেবী বিবেকানন্দ দাস, গণঅধিকার পরিষদ উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক পংকজ কুমার চৌধুরী ও কাশেম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, যুবঅধিকার পরিষদ নেতা কাওছার আহমদ ও আবু সুফিয়ানসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন