রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

বাউল সম্রাট শাহ আবদুল করিমের লোক উৎসব উদযাপন

বাউল সম্রাট শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে দুদিন ব্যাপী এই লোক উৎসব শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে শেষ হয়। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষ অংশ নেন। এ ছাড়া বিদেশ থেকেও অনেকে ভক্ত-অনুরাগী এসেছিলেন এই উৎসবে।

বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মরণে ২০০৬ সাল থেকে এই উৎসবের আয়োজন করে আসছে শাহ আবদুল করিম পরিষদ। তাঁর ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এবার শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও তাঁর ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে শুক্রবার আলোচনাসভা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়। এই উৎসব উপলক্ষে পথে পথে বসেছিল গানের আসর। উৎসব ঘিরে মেলাও বসেছিল উজানধল গ্রামের মাঠে।

উৎসবে আসা বাউল করিমের শিষ্য আবদুর রহমান বলেন, আমি ছিলাম উনার শিষ্য। উনার সাথে আমি ৩৬ বছর কাটিয়েছি। শাহ আবদুল করিম সাধারণ মানুষের দু:খে কান্না করতেন, আর তাদের সুখে হাসতেন।

কুষ্টিয়ার থেকে আগত জনৈক লালন প্রেমী বলেন, আমি এই প্রথম আসলাম লোক উৎসবে। একজন গুণী বাউলের বাড়িতে এসে আমার খুবই ভালো লাগছে।তাঁকে দেখি নাই, তাঁর গান শুনে প্রেমে পরেছি।

কুয়েত শাহ আবদুল করিম পরিষদের সভাপতি জোবায়ের আহমদ বলেন, আমরা এখানে গাড়ি করে এসেছি। পথে পথে গানের আসর করেছি। আমরা দীর্ঘদিন ধরে কুয়েতে শাহ আবদুল করিম স্মৃতি পরিষদের কাজ করে যাচ্ছি। বাউল শাহ আবদুল করিমের ভক্ত-অনুরাগী সারা বিশ্বে ছড়িয়ে আছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন