রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

বাহাত্তরের সংবিধান অবৈধ : ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের বাহাত্তরের সংবিধান একটি অবৈধ সংবিধান। যারা এ সংবিধান রচনা করেছিলেন তারা পাকিস্তান গণপরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।


এসময় তিনি বলেন, পাকিস্তানের সংবিধানের আওতায় নির্বাচিত সদস্যরা ’৭৩ সালে এ সংবিধান রচনা করেছেন, যা বৈধ হতে পারে না। দরকার ছিল একটি গণভোট করার জন্য, তারা সেই গণভোটও করেননি। যাত্রাই শুরু করেছি আমরা অবৈধভাবে।

সংবিধানে সংস্কারে কথা জানিয়ে তিনি বলেন, আমরা পরিষ্কার বলতে চাই ’৭২-এর সংবিধান চলবে না। নতুন করে সংবিধান রচনা করতে হবে। এদেশের মানুষের চিন্তা-চেতনাকে ধারণ করে ’৭১-এর মানুষ যে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সেই চেতনাকে ধারণ করে সংবিধান রচনা করতে হবে। আমাদের কমিটমেন্ট করতে হবে সবাইকে, আমরা সংবিধান বাতিল করে নতুন করে সংবিধান রচনা করব।

তিনি আরও বলেন, গণতন্ত্র আন্দোলনের ফসল হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু দেশ স্বাধীন করে যে ক্ষমতায় আসলেন তারা এখানে গণতন্ত্রকে হত্যা করে, বাকশাল করেছেন। বাকশালের পরিণতি শেখ মুজিব হত্যা হয়েছে পরবর্তীতে জিয়াউর রহমান হত্যা হয়েছে। আন্দোলনের পশ্চাতেই পতন হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় মজলিশ সূরা সদস্য ও শরীয়তপুর জেলা নায়েবে আমির এ কে এম মকবুল হোসেন, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, সেক্রেটারি জেনারেল, জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) অধ্যাপক ডা.মাহমুদ হোসেন বকাউল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম ও অন্যরা।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন