রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ১৯ আসনে চূড়ান্ত জামায়াতের প্রার্থী

সিলেট বিভাগের সবগুলো নির্বাচনী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে বিভাগরে ১৯ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সিলেট বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন তিনি। বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সিলেটের ১৯টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তারা জনগণের কাছে থেকে কাজ করছেন।

সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকা নিয়ে সিলেট-১ আসনে প্রার্থী হচ্ছেন এহসানুল মাহবুব জুবায়ের নিজেই। অন্য আসনগুলোর প্রার্থী হচ্ছেন, প্রফেসার এম এ হান্নান (সিলেট-২), মাওলানা লোকমান আহমদ (সিলেট-৩), জয়নাল আবেদীন (সিলেট-৪), হাফেজ আনোয়ার হোসেন খান (সিলেট-৫) ও সেলিম উদ্দিন (সিলেট-৬)।

সুনামগঞ্জের প্রার্থীরা হলেন, মাওলানা তোফায়েল আহমেদ খান (সুনামগঞ্জ-১), অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির (সুনামগঞ্জ-২), অ্যাডভোকেট ইয়াছিন খান (সুনামগঞ্জ-৩), অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদদীন (সুনামগঞ্জ-৪), মাওলানা আবদুস সালাম আল মাদানী (সুনামগঞ্জ-৫)।

মৌলভীবাজারের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১), মো. শাহেদ আলী (মৌলভীবাজার-২), মো. আবদুল মান্নান (মৌলভীবাজার-৩), মো. আবদুর রব (মৌলভীবাজার-৪)।

হবিগঞ্জের ৪টি আসনের প্রার্থীরা হচ্ছেন, মো. শাহজাহান আলী (হবিগঞ্জ-১), শেখ জিল্লুর রহমান আজমী (হবিগঞ্জ-২), অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ (হবিগঞ্জ-৩), কাজী মাওলানা মুখলিছুর রহমান (হবিগঞ্জ-৪)।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন