রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে মসজিদে ঢুকে শিবিরের ক্যালেন্ডার ছিঁড়লেন ছাত্রলীগ নেতা

সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে ইসলামী ছাত্রশিবিরের ক্যালেন্ডার ছিঁড়ে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা শাহানুর আলী শানু। সোমবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে মসজিদের এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শাহানুর আলী শানু মসজিদে ঢুকে ইসলামী ছাত্রশিবিরের ক্যালেন্ডার ছিঁড়ে ফেলেন। মুসল্লিরা তখন বাধা দিলে তাদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন। 

একপর্যায়ে তিনি একজন মুসল্লিকে লাঞ্ছিত করেন এবং বলেন, কার এত সাহস যে শিবিরের ক্যালেন্ডার টানায়। মুসল্লিরা তখন এর প্রতিবাদ করলে তাদের ওপরও তিনি চড়াও হন। এরপর এলাকাবাসী তাকে মসজিদ থেকে বের করে দেন। 

এ ঘটনা জানাজানি হলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। 


জগন্নাথপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) শাকিব আহমদ বলেন, মসজিদে ক্যালেন্ডার নিয়ে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন