সোমবার, ০১ জুন ২০২৬
সোমবার, ০১ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন জামালগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন মৌলভীবাজারে অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ বসুন্ধরা শুভসংঘের দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০ সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’
advertisement
সিলেট বিভাগ

চাঁদা নেওয়ার অভিযোগ

ট্রাক চালক ও শ্রমিকদের তোপের মুখে পালালেন সহকারী কমিশনার

সুনামগঞ্জে এক ট্রাক চালককে আটক করতে গিয়ে ট্রাক শ্রমিক ও নেতাদের তোপের মুখে পড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নতুন বাস স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

সরজমিনে দেখা যায়, সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুর পুর ময়না মিয়ার রের্কডিয় জায়গা থেকে মাটি উত্তোলন করে পৌর শহরের মল্লিকপুর কবরস্থানে মাটি নিয়ে আসলে সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার অবৈধ মাটি পরিবহণের দায়ে ট্রাক চালককে আটক করতে গেলে চালক ট্রাক রেখেই সেখান থেকে পালিয়ে যান। পরে অন্যান্য ট্রাক চালক ও শ্রমিক নেতারা একসঙ্গে একত্রিত হয়ে সড়ক ও সহকারী কমিশনারকে অবরোধ করে রাখেন এবং শ্রমিক নেতারা সেখানে থাকে সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকা দেন বলে অভিযোগ তুলেন।

তবে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান বলেন, ‘সদর উপজেলার বিভিন্ন জায়গায় আমাদের ৭০টি ট্রাক চলে। যেখানে ঠিকাদারের মাধ্যমে আমাদের ট্রাক বিভিন্ন স্থানে মাটি ফেলে। তবে অহেতুক সদর উপজেলার সহকারী কমিশনার বিভিন্ন সময়ে আমাদের হয়রানি করে। যার ফলে যে সকল জায়গায় মাটি ফেলার কাজ চলমান সেখানের টিকাদাররা আমাদের মাধ্যমে এসিল্যান্ড অফিসের নাজির কাম ক্যাশিয়ার মুরাদ মিয়ার কাছে সহকারী কমিশনারকে সপ্তাহে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দেওয়া হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান বলেন, ‘আমি কোনো চাঁদা নেইনি। তবে আমার কার্যালয়ের কেউ যদি চাঁদা নিয়ে থাকে তাহলে লিখিত অভিযোগ দিলে আমি ব্যবস্থা গ্রহণ করব।’

এই সম্পর্কিত আরো

জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন

জামালগঞ্জে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার তালিকায় অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ বসুন্ধরা শুভসংঘের

দোয়ারাবাজারে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ও লাঞ্ছনার জেরে যুবকের আত্মহনন

শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির

হবিগঞ্জে লুডু খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা

সিলেট-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা’