রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

সেমিস্টার ও ক্রেডিট ফি কমালো শাবি কর্তৃপক্ষ

প্রতি সেমিস্টারের ‘সেমিস্টার ও  ক্রেডিট ফি’ কমানোর দাবির প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। চলমান সেমিস্টার থেকে ২০২১-২২ ও তৎপরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফি ৫০০ টাকা কমানো হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়। গত ২ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ল্যাব ফি কমানো হয়েছে প্রতি ক্রেডিটে ১৫ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ১৭৫ বর্তমানে ১৬০) এবং সেমিস্টার ফি ৫০০ টাকা কমানো হয়েছে।

২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের (স্নাতক ও স্নাতকোত্তর) তত্ত্বীয়  প্রতি ক্রেডিট ২০টাকা (পূর্বে তত্ত্বীয় প্রতি ক্রেডিট ১৪০ টাকা যা বর্তমানে ১২০), ল্যাব প্রতি ক্রেডিট ৪০ টাকা (পূর্বে প্রতি ক্রেডিট ২০০ টাকা যা বর্তমানের ১৬০ টাকা) এবং উভয় শিক্ষাবর্ষের সেমিস্টার ফি পূর্বের ফি থেকে ৫০০ টাকা কমানো হয়েছে।

বর্তমান নির্ধারিত ফি অনুসারে ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী তত্ত্বীয় সর্বোচ্চ ৩০ ক্রেডিট রেজিষ্ট্রেশন  করলে  পূর্বের ফি থেকে ১হাজার ১শত টাকা (সেমিস্টার ফি ও ক্রেডিট ফি) কম প্রদান করতে হবে। ফলে পূর্বের ৪ হাজার ২ শত টাকার বদলে ৩ হাজার ৬শত টাকা দিতে হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে যে সকল শিক্ষার্থী ফি জমা দিয়েছেন রশিদ জমা সাপেক্ষে তাদের জমাকৃত ফি পরবর্তী সেমিস্টারে সমন্বয় করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন