রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

হবিগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে ডাকাতের হামলায় খুন হয়েছেন মো. মহসিন মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী। রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার খেলার মাঠ সংলগ্ন রাফি স' মিল এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ ষ্টেশন রোডের গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর মালিক। তিনি উপজেলার নিশাপট গ্রামের মরহুম হাজ্বী আবদুল রহিম মাষ্টারের ছেলে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, মহসিন মিয়া দোকান বন্ধ করে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়াকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাবার পথে দেউন্দি ক্রস রোডে গিয়ে শুনেন রাফি স মিলের কাছে ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করছে। এসময় তারা এগিয়ে গেলে ডাকাতদল তাদেরও আটক করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। 


 

ঘটনার সময় মহসিন মিয়া পালিয়ে যেতে চাইলে ডাকাতদল তাকে ধাওয়া করে। বিষয়টি এলাকায় জানা জানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে ডাকাতদল পালিয়ে যায়। এদিকে মহসিন মিয়াকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি মাঠের কাছে অজ্ঞান অবস্থা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ সাড়াষি অভিযান পরিচালনা করছে। এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। 

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন