বুধবার, ২২ জুলাই ২০২৬
বুধবার, ২২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড় শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা - শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী
advertisement
সিলেট বিভাগ

দল হিসেবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইন্তেকাল করেছে : নাসের রহমান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন, ‘বাংলাদেশের একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে বিএনপি। আর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দল হিসেবে  ইন্তেকাল করেছে। এই দলের নেত্রী পতিত স্বৈরাচারীনি হাসিনা দেশের অর্থনীতি লুটপাট করে  পালিয়ে গেছে।’

আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের রোটারি ক্লাবে আয়োজিত শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

নাসের রহমান বলেন, ‘আওয়ামী লীগ দলটির  রাজনৈতিক  অপমৃত্যু ঘটেছে৷ নির্বিচারে গণহত্যা চালিয়ে ফ্যাসিস্ট এ দলটি দেশের জনগণের কাছে রাজনীতি করার অধিকার হারিয়েছে।  দীর্ঘ সাড়ে ১৫ বছর ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধীমতের নেতাকর্মীদের গুম খুন  গণহত্যা চালিয়েছে । তা-ই ফ্যাসিস্ট দল হিসেবে তারা রাজনৈতিক করার অধিকার হারিয়েছে। ‘

দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে নাসের রহমান আরও বলেন, ‘ এই ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ ও তাদের দোসরদের সাথে যেসব বিএনপির পদধারীরা অতীতে দালালি করেছিল তারা যাতে কোনভাবেই বিএনপির কোনো পর্যায়ের কমিটিতে আসতে না পারে সে জন্য  সতর্ক থাকতে হবে । ’

নাসের রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নতুন করে ঢেলে সাজাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দলের নেতাকর্মীরা কাউন্সিলের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচিত করবে। দলটির  তৃণমূলের শক্তি বাড়াতে  ওয়ার্ড থেকে ইউনিয়ন।  ইউনিয়ন থেকে উপজেলা। উপজেলা থেকে জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হবে। তিনি  বলেন-  পতিত স্বৈরাচারীনি হাসিনা পতনের আন্দোলন সংগ্রামে যে যতো বেশি  জেলখানায় ছিল সে ততো বেশি মূল্যায়িত হবে। কমিটিতে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকে অবশ্যই সম্পাদকীয় পদ পদবীতে কমিটিতে স্থান দিতে হবে। 

এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এতে উপস্থিত ছিলেন -জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত,মোয়াজ্জেম হোসেন মাতুক,বকসী মিছবাউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,শাহাব উদ্দিন, পৌর বিএনপি নেতা মুসাব্বির আলী মুন্নাসহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

এই সম্পর্কিত আরো

অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড়

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার

মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শ্রীমঙ্গলে শুরু হলো ‘বই পড়া উৎসব-২০২৬’, অংশ নিচ্ছেন ২৫ হাজারের বেশি পাঠক

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার মূল্যবোধও হারিয়ে যাবে: স্বাস্থ্যমন্ত্রী