রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

মাজার ও ধর্ম নিয়ে কটূক্তি

শাহজালাল (রহ.) মাজার চার পুলিশকে আটকে রাখল জনতা, উদ্ধার

সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার ও ধর্ম নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় ৪ পুলিশ সদস্যকে আটক করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

 
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৮ টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।


জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্য ট্যাুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে তার পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা যায়, আজ শুক্রবার রাতে হযরত শাহজালাল (রহ.) মাজারের গেটে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল অপর পুলিশ সদস্যদের সঙ্গে মাজার ও ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এসময় পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি তার প্রতিবাদ করেন। পরে স্থানীয় লোকজন ও শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন দরগাহ মাদরাসার শিক্ষার্থীরা এসে জড়ো হয়ে উপস্থিত ওই ৪ পুলিশ সদস্যকে আটকে রাখেন। ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা সেখানে পৌঁছান এবং অভিযুক্ত পুলিশ সদস্যসহ বাকিদের উদ্ধার করে পুলিশ। এসময় পরিস্থিতি শান্ত করতে বিএনপির শীর্ষ কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন।  

এ ব্যাপারে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েস লোদী জানান, খবর পেয়ে ঘনাস্থলে যাই। ঘটনাটি নিয়ে মাজারে থাকা কিছু অতি উৎসাহি জনতা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের তৎপরতার কারণে তা হয়নি। সবাইকে শান্ত থাকতে হবে কারণ এটা একটা ধর্মীয় ইস্যু। এখানে বাড়াবাড়ি করা ঠিক হবে না।
 
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ গিয়ে পরিস্থিতি শান্ত করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে। যদি ঐ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হয় তাহলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন