রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

সাইম আইয়ুবকে ছাড়াই পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল

২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।


সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ থেকে চারটি পরিবর্তন এনেছে পাকিস্তান। দল থেকে বাদ পড়েছেন আবদুল্লাহ শফিক, মোহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব ও সুফিয়ান মুকিম। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ, ফখর জামান, খুশদিল শাহ ও সৌদ শাকিল।

ছন্দে থাকা সাইমকে হারানো সবচেয়ে বড় ‘লস’ পাকিস্তানের। বর্ষসেরা ঊদীয়মান ক্রিকেটারদের তালিকায়ও ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে দুর্দান্ত খেলেছেন সাইম। ওয়ানডে সিরিজে হাতে তুলেছিলেন সিরিজসেরা পুরস্কারও। কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন ডান পায়ের অ্যাঙ্কেলে মারাত্মক চোট পেয়েছিলেন। স্ক্যানের পর আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সাইম।

চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তারপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারত এবং ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।

চ্যাম্পিয়নস ট্রফির আগে একই দল নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। করাচি ও লাহোরে এই সিরিজে পাকিস্তানের সঙ্গে আরও আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, উসমান খান, ফাহিম আশরাফ, তায়্যিব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন