রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

গোয়াইনঘাটে কৃষকের প্রাণহানির ঘটনায় ২ ভাইসহ কারাগারে ৩ জন

সিলেট গোয়াইনঘাট উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বাবুল উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামের বাসিন্দা।

 

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে গোয়াইনঘাট সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই মো. দিদারুল আলম খান সিলেটভিউকে বলেন, এ ঘটনায় আটক ৩ জনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা হলে তাদেরকে গ্রেফতার দেখানো হবে। নিহতের ময়নাতদন্ত শেষে আজ  রাতে তার লাশ দাফন করা হয়।

 

আটককৃতরা হলো, উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে  মো. সামছু মিয়া ও মো. রহিম মিয়া, একই গ্রামের আফতাব আলীর ছেলে মো. আবুল হোসেন।

 

এরআগে গতকাল বৃহস্পতিবার সুন্দ্রাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থান ও বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বাবুল মিয়া ও একই গ্রামের আব্দুল রহিমের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বাবুল মিয়াসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যান।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপের বিরোধে দু'পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন