মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন বাংলাদেশের ডালটন জহির ওসি ওমর ফারুক - মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন, পুলিশ সহযোগিতা করবে জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেন কর্মসূচি বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময় ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ সুনামগঞ্জে খালে ভাসছিল দৃষ্টিপ্রতিবন্ধীর লাশ
advertisement
সিলেট বিভাগ

দোয়ারাবাজারের হাসন হত্যা প্রধান আসামি নেইমারসহ ৩ জন রিমান্ডে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের হাসান আলী (৩১) হত্যা মামলার তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিদের মধ্যে এক নম্বর আসামি নেইমার চার দিন এবং তার বাবা গৌছ আলী ও ভাই হোসাইনকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য দু’দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) সুনামগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র’র আদালত এই আদেশ দেয়।


আদালত সূত্রে জানা যায়, আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত নেইমারকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন, তার বাবা গৌছ আলী ও ভাই হোসাইন আহমদকে দুই দিন রিমান্ড মঞ্জুর করে।

উল্লেখ, পূর্ব বিরোধের জেরে ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের নোয়াব আলীর ছেলে হাছান আলীকে (৩১) ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ২৮ ডিসেম্বর নিহতের বড় ভাই রোশন আলীসহ নয়জনের নাম উল্লেখ করে ও চার থেকে পাঁচজন ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা করেন।


এতে ২৩ জানুয়ারি দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শরিয়তপুর জেলার নড়িয়া থানধীন থিরপাড়া ডিঙ্গামানিক এলাকায় অভিযান পরিচালনা করে ১ নম্বর আসামি নেইমার (২০) ও ২ নম্বর আসামি হোসাইন আহমদ (১৯) ও এর আগে গত ১৭ জানুয়ারি গৌছ আলী (৬০) ও তার ছেলে মাহিন মিয়াকে (১৯) ঢাকার উত্তরা থেকে আটক করে।

এই সম্পর্কিত আরো

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

আর্জেন্টিনার স্কাল ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক দূত হলেন বাংলাদেশের ডালটন জহির

ওসি ওমর ফারুক মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরুন, পুলিশ সহযোগিতা করবে

জামালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস লেনদেন কর্মসূচি

বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসি আবু জাফরের মতবিনিময়

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ

সুনামগঞ্জে খালে ভাসছিল দৃষ্টিপ্রতিবন্ধীর লাশ