রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন
advertisement
সিলেট বিভাগ

হযরত শাহ আব্দুস সুবহান আর নেই

হযরত কনাইশাহ (রহ.)-এর ভাতিজা, দয়ামীর মাজারের অন্যতম খাদেম, দৈনিক সবুজ সিলেটের  বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এসএম হেলালের চাচা  হযরত শাহ আব্দুস  সুবহান (৬৫) আর আমাদের মাঝে নেই। আজ বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তিনি সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য ভক্ত-মুরিদান ও স্বজন রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর গহরপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

হযরত শাহ আব্দুস সুবহান ছিলেন এক নিখাদ পরহেজগার ও সত্যিকারের আল্লাহপ্রেমী। প্রায় দুই যুগ ধরে  সংসার জীবনের মোহ-মায়া ত্যাগ করে, তিনি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর ইবাদতে নিবেদিত করেন। দুনিয়ার বিলাসিতা তাঁকে আকর্ষণ করতে পারেনি। সাদাসিধে জীবনযাপন, ধ্যান-ধারণায় গভীরতা, মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ—এসব গুণাবলির জন্য তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন।

তাঁর অসংখ্য ভক্ত-মুরিদান ছিলেন, যারা তাঁর সান্নিধ্যে এসে উপদেশ ও স্নেহ লাভ করেছেন। অনেকেই শারীরিক ও মানসিক অসুস্থতায় তাঁর কাছে পরামর্শ নিতে আসতেন। তিনি সর্বদা মানুষকে আল্লাহর জিকিরে মনোযোগী হতে, নামাজ-রোজায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করতেন।

▐ এই সম্পর্কিত আরো

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার

ছাতকে সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়া

ছাতক উপজেলা খেলাফত যুব মজলিসের কমিটি পুনর্গঠন