রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার
advertisement
সিলেট বিভাগ

ছাত্র-জনতার অভ্যুত্থান

গোলাপগঞ্জে দাফনের ছয় মাসের মাথায় কবর থেকে তোলা হলো সানির লাশ

দাফনের  ছয় মাসের মাথায় আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমদের (২৪) লাশ।বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের উপস্থিতিতে উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের কবর লাশটি উত্তোলন করা হয়। 

এ সময় সানি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক ইফতেখার আহমদসহ সিআইডির টিম ও গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

নিহত সানি আহমদ শীলঘাট গ্রামে গ্রামের কয়ছর আহমদের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, আদালতের নির্দেশে সানির লাশ ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে সিলেটে নিহতদের মধ্যে সানির আহমদের মরদেহ প্রথম কবর থেকে তোলা হল। সানি হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দুটি মামলা রেকর্ড করা হয়েছে। দুটি মামলার বাদী সানির বাবা কয়ছর আহমদ।

এর মধ্যে একটি মামলা দায়ের হয় ২৭ অগাস্ট। অপরটি আদালতের নির্দেশে ১১ সেপ্টেম্বর করা হয়।

সানির লাশ তোলার পর তার বাবা কয়ছর সাংবাদিকদের বলেন, সঠিক ও ন্যায় বিচারের আশায় আমার ছেলের লাশ উত্তোলন করা হয়েছে৷ আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফফার কুটি বলেন, সানিসহ উপজেলায় যারা নিহত হয়েছেন, তাদের হত্যার সঙ্গে যারা জড়িত সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার দাবি করছি।


জানা যায়, গত বছরের (৪ আগস্ট) গোলাপগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে সানিসহ ছয়জন জন নিহত হন। তাদের প্রায় সবারই ময়নাতদন্ত ছাড়াই দাফন হয়। পরে সানির বাবা কয়ছর আহমদ বাদী হয়ে  মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ

বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার