রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার
advertisement
সিলেট বিভাগ

জুড়ীতে আত্মগোপনে থাকা ভারতীয় নাগরিক গ্রেফতার

মৌলভীবাজার জেলার জুড়ীতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মো. রাহুল উদ্দিন ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নম্বর গ্রামের গয়েস মিয়ার ছেলে। ওই ব্যক্তি চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশি নাগরিক মো. রাজু আহমেদের বাড়িতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ির মালিক মো. রাজু আহমেদ পালিয়ে যায়।

বিজিবি সূত্রে আরও জানা যায়, আটক ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত। অনেকদিন ধরে রাহুল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, ভারতীয় ওই নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচারের অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ

বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার