রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার
advertisement
সিলেট বিভাগ

ভোলাগঞ্জে পাথর চুরি, রেল নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকা থেকে পাথর চুরির ঘটনায় রেল নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৪ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা হলেন এসআই মো. মঞ্জুরুল ইসলাম, এএসআই শাহাদাত হোসেন, হাবিলদার মো. কাজী শাহাদাত হোসাইন ও সিপাহী মো. আব্দুল হাই। তারা ভোলাগঞ্জ পাথর কোয়ারি বাংকার এলাকায় কর্মরত ছিলেন।

 

এতে বলা হয়, দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার আরএনবি কমান্ডার রোকনুজ্জামান খানের সই করা আদেশে ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সেইসঙ্গে পাথর চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে রেলের মহাব্যবস্থাপকের (পূর্ব) কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার কোম্পানিগঞ্জ থানার ভোলাগঞ্জ বাংকার এলাকায় পাথর চুরির একটি ভিডিও ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

▐ এই সম্পর্কিত আরো

সাংবাদিকদের মেধা ও কাজের স্বীকৃতি, বসুন্ধরা গ্রুপের পুরস্কার বিতরণ

বেসরকারি খাতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন, সভাপতি এনাম সম্পাদক মাহবুব

জৈন্তাপুরে বড়গাং নদীতে বালি নামাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, শ্রমিকের মৃত্যু

বিশ্বনাথে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

আবাসিক ভবনে ১৪ ঘণ্টা আটকা ৫ ছাত্রী, উদ্ধার করল পুলিশ ও ফায়ার সার্ভিস

বিশ্বনাথে দুই গ্রামের সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যানপুত্রসহ ৩৩ জনের বিরুদ্ধে পাল্টা মামলা

সুনামগঞ্জে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার