সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
সিলেট বিভাগ

কর্মশালায় জিল্লুর রহমান

সঠিক সাংবাদিকতা নিশ্চিতে ফ্যাক্ট-চেকিং অপরিহার্য

সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেছেন, তথ্য যাচাইয়ের দক্ষতা আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। ৫ জুলাই পরবর্তী সময়ে ভুল তথ্য ও গুজবের ব্যাপক বিস্তার জনসচেতনতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। সঠিক সাংবাদিকতা নিশ্চিতে ফ্যাক্ট-চেকিং অপরিহার্য।

রোববার সিলেটের রোজ ভিউ হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এক ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করে। এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আয়োজকরা জানান, পেশাদার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সিজিএস ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করছে। দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে সিলেটে এই আয়োজন অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২১টি জাতীয় ও স্থানীয় টিভি, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের ২১ জন সাংবাদিক অংশ নেন। 

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন এএফপি বাংলাদেশ’র ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দীন শিশির। তিনি কর্মশালায় তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং টুলসের ব্যবহার এবং সঠিক তথ্য যাচাইয়ের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। কীভাবে তথ্য যাচাইয়ের কার্যকর পদ্ধতিগুলো বাস্তবে প্রয়োগ করা যায়, অংশগ্রহণকারীরা তা শিখেছেন।

অংশগ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, এই কর্মশালা আমাদের রিপোর্টিংয়ে গুণগত পরিবর্তন আনবে এবং আমাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে। এক নারী সাংবাদিক বলেন, আমি এই কর্মশালার মাধ্যমে তথ্য যাচাই কৌশল সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছি, যা আমার পেশাগত উন্নতিতে সহায়ক হবে।

কর্মশালায়, সিজিএস’র নতুন মিসইনফরমেশন ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট-চেকিং হাব’ (www.factcheckinghub.com) সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এটি বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাক্ট-চেকিং সংস্থার তথ্য একত্রিত করে একটি কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার হিসেবে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা এ প্ল্যাটফর্মটিকে তথ্য যাচাইয়ের জন্য একটি কার্যকর ও সহায়ক টুল হিসেবে চিহ্নিত করেছেন।

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান