বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নবীগঞ্জে সরকারি খাল খননের মাটি দিয়ে আ.লীগ নেতার পুকুর ভরাট! স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি পেলেন দিরাইয়ের কৃতি সন্তান ডা. সুমন রায় জৈন্তাপুরে ফসলি জমি বাঁচাতে প্রশাসনের অভিযান জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি সড়কের ইট উধাও, যৌথ অভিযানে আটক ৬ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সৈয়দা রিজওয়ানা: নায়েবে আমির ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে সরকারের পাশে ইরানের জনগণ হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, দাবি বিপ্লবী গার্ডের সাইপ্রাসে ড্রোন হামলার পর সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপ আরব দেশগুলোকে যুদ্ধে টানছে যুক্তরাষ্ট্র–ইসরাইল: রাশিয়া আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬
advertisement
সিলেট বিভাগ

জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি সড়কের ইট উধাও, যৌথ অভিযানে আটক ৬

সিলেটের জকিগঞ্জে সরকারি উন্নয়ন প্রকল্পের একটি সড়ক থেকে রাতের আঁধারে ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৬ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের মুনশীবাজার মাদরাসা থেকে উত্তর আইয়র বিজিবি ক্যাম্প পর্যন্ত সড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত সড়কটি পূর্বে হেরিংবন্ড পদ্ধতিতে নির্মাণ ও মেরামত করা হয়েছিল। সম্প্রতি এলাকায় সরকারি উদ্যোগে মাটি কাটার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই একদল ব্যক্তি রাতের আঁধারে সড়ক থেকে ইট তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তার নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেশ কিছু সরকারি ইট উদ্ধার করা হয়েছে এবং ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, অভিযানে পুলিশ, বিজিবি, আনসার সদস্যসহ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি উন্নয়ন প্রকল্পের সম্পদ রক্ষায় প্রশাসনের নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি জরুরি।

এই সম্পর্কিত আরো

নবীগঞ্জে সরকারি খাল খননের মাটি দিয়ে আ.লীগ নেতার পুকুর ভরাট!

স্বাস্থ্যসেবায় অবদানের স্বীকৃতি পেলেন দিরাইয়ের কৃতি সন্তান ডা. সুমন রায়

জৈন্তাপুরে ফসলি জমি বাঁচাতে প্রশাসনের অভিযান

জকিগঞ্জে রাতের আঁধারে সরকারি সড়কের ইট উধাও, যৌথ অভিযানে আটক ৬

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সৈয়দা রিজওয়ানা: নায়েবে আমির

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে সরকারের পাশে ইরানের জনগণ

হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে, দাবি বিপ্লবী গার্ডের

সাইপ্রাসে ড্রোন হামলার পর সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইউরোপ

আরব দেশগুলোকে যুদ্ধে টানছে যুক্তরাষ্ট্র–ইসরাইল: রাশিয়া

আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬