মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
advertisement
রাজনীতি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সৈয়দা রিজওয়ানা: নায়েবে আমির

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, আমরা ১২ ফেব্রুয়ারির ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একজন রাজসাক্ষী পেয়েছি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে।

তিনি গতকাল সাংবাদিকদের সামনে বলেছেন, যারা নারীদের উপযুক্ত অধিকার নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূলধারার বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি। তাহলে বোঝা যায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে কথা আসছিল, সেটা তিনি নিজেই স্বীকার করে রাজস্বাক্ষী হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আমরা এখন তার কাছে, তৎকালীন অন্তর্বর্তী সরকার বা আজকের সরকারের কাছে জানতে চাই, তারা তাদের যোগসাজশে কী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে মূলধারা বা প্রধান দল হিসেবে মেজরিটি পেতে বাধাগ্রস্ত করেছে, সেটি হতে দেয়নি।

ডা. তাহের বলেন, আমরা এই উপদেষ্টার কাছে জানতে চাই, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তার সঙ্গে আর কারা জড়িত ছিল। পুরা সরকারই ছিল, নাকি একটি শক্তিশালী অংশ জড়িত ছিল। তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, টিএনও, ওসি, প্রিসাইডিং অফিসার ইত্যাদি নিয়োগ করে আইনশৃঙ্ক্ষলা পরিস্থিতির লোকদের নিয়য়ন্ত্রণ করে তাদের কাঙ্ক্ষিত সংখ্যায় একটি দলকে জেতানোর ব্যবস্থা করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে।

বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে ডা. তাহের বলেন, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করে পুরো পরিস্থিতিটা তারা জানবেন, আমাদের জানাবেন এবং দেশবাসীর কাছে এটা পরিষ্কার করবেন।

তিনি আরো বলেন, ‘আমরা নির্বাচনের আগেও কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলাম। তাদের মধ্যে দুজনের নাম প্রকাশ করে বলেন— একজন সৈয়দা রিজওয়ানা, আরেকজন হলেন খলিলুর রহমান।’

সাংবাদিকদের প্রশ্লের জবাবে ডা. তাহের বলেন, ‘ডেপুটি স্পিকারের বিষয়ে অফিশিয়াল প্রস্তাব পাওয়ার পর আমরা আলোচনা করে ব্যবস্থা নেব। তবে এ ক্ষেত্রে জুলাই সনদ পুরো বাস্তবায়ন করা হচ্ছে কি না, সেটার ওপর অনেক কিছু নির্ভর করছে।’

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

বৈদেশিক মিশনে ফলাফলভিত্তিক ব্যবস্থার দাবি ডাল্টন জহিরের

কোম্পানীগঞ্জে খাল খননে উন্নয়নের বার্তা দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শাম্মী ও জহরত

চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

সিলেটের বিভাগীয় কমিশনারসহ তিন শীর্ষ কর্মকর্তা বদলি

বালাগঞ্জে ‘আত্ব-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন, সন্তোষ প্রকাশ প্রবাসী নেতৃবৃন্দের

দেশে ফিরেই নির্বাচনী বার্তা, বিশ্বনাথে সেলিমকে গণসংবর্ধনা

মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন: অসহায় ১৬ পরিবারকে ঢেউটিন দিলেন প্রবাসী

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত