বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
advertisement
সিলেট বিভাগ

ওসমানীতে উপদেষ্টা শারমীন

ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে গতিশীল করতে হবে

অন্তবর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) আরো গতিশীল করতে হবে। জাতীয় হেল্পলাইন ১০৯ এ কল করে সেবা নেওয়ার ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে।

আজ রোববার ১২ জানুয়ারি সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী নির্যাতন প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, গাইনোকলজি এন্ড অবস্টেট্রিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরীন আখতার, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মো. শামছুল ইসলাম, উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী প্রমুখ। 

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বর্তমান জনবল দিয়ে কীভাবে আরো ভালো চিকিৎসা সেবা ও আইনি সহায়তা দেওয়া যায় সে বিষয়ে উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনা  দেন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারকে (ওসিসি) আরো কার্যকর করতে সিলেটে আলাদা একটি কমপ্লেক্সে ফরেনসিক ও ডিএনএ প্রোফাইলিং ল্যাব স্থাপনের বিষয়ে উদ্যোগ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি। ওসিসি-তে কার্যকর সেবা দিতে কী কী সমস্যা বিদ্যমান এবং সেটা কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে এক সপ্তাহের সময় বেঁধে দেন উপদেষ্টা।

পরিদর্শকালে শারমীন এস মুরশিদ ওসমানী মেডিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ নেন। এসময় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের তালিকা দ্রুত ও নির্ভুলভাবে চূড়ান্ত করার লক্ষ্যে জুলাই ফাউন্ডেশনের জেলা কমিটিকে সব রকম তথ্য দিয়ে সাহায্য করার কথা উল্লেখ করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

এর আগে উপদেষ্টা শারমীন এস মুরশিদ নগরীর রায়নগরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডে কেয়ার সেন্টার পরিদর্শন করেন। পরে সদর উপজেলার বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করেন তিনি।   

এই সম্পর্কিত আরো

দুই বলয়ে তিন ভাগে বিভক্ত ওসমানীনগর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ বেদিতে জুতা পায়ে নেতা-কর্মীরা

শ্রীমঙ্গলে কলার ছড়ির ভেতর মিলল সবুজ ফণিমনসা সাপ

অসুস্থ মিজানুর রহমানকে হাসপাতালে দেখতে এমপি মিলন

কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার

ছাতকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল