শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদের ১৯ সদস্যের কমিটি গঠন

হাওরাঞ্চলের উন্নয়ন ও হাওরের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জে হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদের ১৯ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাচনাবাজার খেয়াঘাট এলাকার হাসান এন্টারপ্রাইজের হলরুমে কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাওর মন্ত্রণালয় বাস্তবায়ন পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একে কুদরত পাশার সঞ্চালনায় সভায় সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট শাহীনুর রহমান শাহীনকে আহ্বায়ক ও এম আল আমিনকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট জামালগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল বাতেন, মিছবাহ উদ্দিন রুমী, জালাল উদ্দিন ফারুকী, মতিউর রহমান, অ্যানেয়া ব্যোম, মঈনুল ইসলাম শিশির, ইনছান গণি, বিদ্যারতন বিশ্বাস, শারমিনা, শহীদ মিয়া, নূরুল আমীন, সুমন শিকদার, অর্চনা, অঙ্কন পুরকায়স্থ, আব্দুন নূর, ওয়ালী উল্লাহ সরকার ও চন্দন রায়।

সভায় বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্য আলেয়া বেগম এবং জামালগঞ্জ সুজনের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন রুমীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘদিন ধরে বৈষম্য বিরাজ করছে। হাওরাঞ্চলের সমস্যা ও সম্ভাবনাকে যথাযথ গুরুত্ব দিতে পৃথক হাওর মন্ত্রণালয় প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

তাঁরা আরও বলেন, হাওরাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নবৈষম্য দূর করতে পৃথক হাওর মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

▐ এই সম্পর্কিত আরো

ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে

সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা

দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ

রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর

সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা

বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা