পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘এই দেশ, এই মাটি আমাদের। এখানে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে। প্রবাস থেকে টাকা পাঠিয়ে ককটেলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। এসব কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে।’
তিনি আরও বলেন, বারবার নির্বাচিত জনপ্রতিনিধি লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি বিশ্বনাথ ও ওসমানীনগরে অচিরেই ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হবে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে দেখতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির আহমদ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিএনপি নেতা কামরুল ইসলাম বাদশা, জয়নাল আবেদীন, মাহতাব উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিন আহমদ মধু মিয়া ও আবু বক্কর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা এটিএম নুর উদ্দিন, ইকবাল হোসেন, দিলোয়ার হোসেন, নুর মিয়া মেম্বার, বাদশা মিয়া, যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রুমেল আলী, আমির আলী, আব্দুল কাইয়ুম, আঙ্গুর আলী মেম্বার, তারেক আহমদ, নিজাম উদ্দিন, ইলিয়াস মিয়া, আফতাব মিয়া, মনছুর আহমদ, জাকির আহমদ, সুলতান আহমদ ও আনোয়ার মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, ছাত্রদল নেতা নাঈম আহমদ, তামজিদ আহমদ, রিজু আহমদ, আশিক আলী, শরিফ আহমদ ও মকিদ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।