শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা
advertisement
সিলেট বিভাগ

ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বনগাবী এলাকার ভিক্ষুক বাবুর পুনর্বাসন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ফেসবুক পোস্ট ও ভিডিও প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। পরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তথ্য জানার চেষ্টা করা হয়।

এ বিষয়ে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন, ভিক্ষুক বাবু আমার কাছে অভিযোগের ভিত্তিতে  “আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছি। ইউএনও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জেনে আমাকে জানিয়েছেন। ভিক্ষুক বাবুর নামে যে টাকা বরাদ্দ এসেছিল, সেই টাকা দিয়েই তার জন্য ভ্যানগাড়ি কিনে দেওয়া হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এমপি সাহেবের ফেসবুক পোস্টে যা লেখা আছে, তা দেখেন।”

অন্যদিকে, বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পরবর্তীতে সমাজসেবা কর্মকর্তা তৌফিক শরীফের একটি ফেসবুক পোস্ট নজরে আসে। ওই পোস্টে তিনি ভিক্ষুক বাবুর পুনর্বাসন নিয়ে ওঠা অভিযোগের ব্যাখ্যা তুলে ধরেন।

পোস্টে উল্লেখ করা হয়, ভিক্ষুক বাবুর আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি’র আওতায় তাঁকে পুনর্বাসনের লক্ষ্যে ৩৫ হাজার টাকার মালামাল কিনে দেওয়া হয়েছে। অভিযোগে ৬৫ হাজার টাকার চেক এবং টাকা উত্তোলনের পর ৩০ হাজার টাকা সমাজসেবা কর্মকর্তার কাছে রেখে দেওয়ার যে দাবি করা হয়েছে, সেটিকে সঠিক নয় বলে উল্লেখ করা হয়। 

পোস্টে আরও বলা হয়, একজন ভিক্ষুককে পুনর্বাসনের ক্ষেত্রে নগদ অর্থ দেওয়া হয় না; বরং সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজন অনুযায়ী বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। এ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করা হয়েছে বলে পোস্টে দাবি করা হয়।

তবে ভিক্ষুক বাবুর পুনর্বাসনে কী ধরনের সামগ্রী কেনা হয়েছে, সেগুলো তাঁর কাছে যথাযথভাবে হস্তান্তর করা হয়েছে কি না এবং এ-সংক্রান্ত সরকারি নথিপত্রে কী তথ্য রয়েছে, তা সরেজমিনে যাচাই করা প্রয়োজন। বিষয়টি নিয়ে সমাজসেবা কর্মকর্তার সরাসরি বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

জনস্বার্থে সরকারি পুনর্বাসন কর্মসূচির অর্থ ও উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা এবং জবাবদিহি প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।

▐ এই সম্পর্কিত আরো

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক

কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ

বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা