শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৬১ হাজার ৭৩ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, প্রতাপপুর ও সংগ্রাম বিওপিসহ ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল বিভিন্ন স্থানে এসব অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা কসমেটিকস, গরু, কম্বল, টমেটো, বিস্কুট, জিরা, কিসমিস, ফুচকা, চিনি, চকলেট, জুস, আলু, সনপাপড়ি ও মুরগির বাচ্চা আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচারের সময় শিং মাছ জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

▐ এই সম্পর্কিত আরো

ইউল্যাবের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবিজি ইউনিভার্সিটি কাপ

কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধর্মপাশায় ভিক্ষুক পুনর্বাসন নিয়ে এমপির অভিযোগ, সমাজসেবা কর্মকর্তার ব্যাখ্যা

ছাতক কনকচাঁপা খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতক পুলিশের অভিযানে সুনামগঞ্জ শহর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

কলমাকান্দা ও মধ্যনগরের সাথে বারোমাসি যোগাযোগের দাবিতে মানববন্ধন

সিলেটে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানবপাচারকারী আটক

কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ

বিশ্বনাথে নাগরিক অধিকার বাস্তবায়নে ইউএনও-এসি ল্যান্ডের সঙ্গে কমিটির সভা