সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা মাটিমিশ্রিত ব্লক ব্যবহারের হিড়িক - ধর্মপাশায় উড়াল সেতুর সংযোগ সড়কে হরিলুট! কোম্পানীগঞ্জে ধলাই সেতুতে বালি উত্তোলনের মহোৎসব হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার উদ্যোগ হাস্যকর, দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুর্বল ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা, তদন্তে ৭ সদস্যের কমিটি সংসদ অধিবেশন বসছে সোমবার
advertisement
সিলেট বিভাগ

মাটিমিশ্রিত ব্লক ব্যবহারের হিড়িক

ধর্মপাশায় উড়াল সেতুর সংযোগ সড়কে হরিলুট!

হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও আস্থার প্রতীক সুনামগঞ্জের ধর্মপাশা থেকে জামালগঞ্জ পর্যন্ত উড়াল সেতু নির্মাণকাজেই এখন অনিয়মের কালো ছায়া। বিশেষ করে লঙ্কাপাতারিয়া গ্রামসংলগ্ন উড়াল সেতুর সংযোগ সড়ক নির্মাণে চলছে তুঘলকি কাণ্ড। সড়ক থেকে তুলে ফেলা পুরোনো ও ক্ষতিগ্রস্ত ব্লকগুলো পুনরায় ভেঙে, তার সঙ্গে দেদারসে মাটি মিশিয়ে বসানো হচ্ছে নির্মাণকাজে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে অনিয়ম আর নয়ছয়ের এক মহোৎসব চলছে এখানে। এলাকাবাসী লিয়াকত আলী, মোহাম্মদ রতন, লালন মিয়া, আব্দুল আউয়ালসহ অন্তত ৮-১০ জন ক্ষোভ প্রকাশ করে জানান, ক্ষতিগ্রস্ত ও মাটিমিশ্রিত পুরোনো ব্লকগুলোকে মেশিনের মাধ্যমে কোনোমতে প্রক্রিয়াজাত করে ফের সড়কে ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, সংযোগ সড়কের ভেতরে বালুর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সরাসরি মাটি। এতে করে সরকারের কোটি টাকার এই মেগা প্রকল্পের গুণগত মান ও স্থায়িত্ব এখন চরম হুমকির মুখে।

হাওরের বুক চিরে চলা এই উড়াল সেতু ঘিরে স্থানীয় মানুষের আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন খামখেয়ালিপনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। তাদের স্পষ্ট কথা, শুরুতেই যদি এমন নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালানো হয়, তবে সামান্য বানের পানিতেই ভেসে যাবে এই সংযোগ সড়ক। তাই অবিলম্বে কাজের মান নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন তারা।

এদিকে, গণমাধ্যমের পক্ষ থেকে সরেজমিনে নির্মাণকাজে গিয়ে দেখা মিলল ভিন্ন চিত্র। কাজের সাইটে শ্রমিকদের দেখা মিললেও আশেপাশে খুঁজে পাওয়া যায়নি কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা সাইট ম্যানেজারকে। যেন দেখার কেউ নেই!

এ বিষয়ে ঠিকাদারের সহযোগী কৃত্তিবাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি পুরোনো ব্লক পুনরায় ব্যবহারের সাফাই গেয়ে দাবি করেন, নিয়মের মধ্যেই সব হচ্ছে। উল্টো এলাকাবাসীর যৌক্তিক এই অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, “এখানে কিছু দুষ্ট লোক আছে, যারা আমাদের বিরক্ত করতে বিভিন্ন অভিযোগ দেয়।” তবে বালুর পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগের বিষয়ে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখতে লোক পাঠানো হয়েছে।

অন্যদিকে, বিষয়টি নিয়ে কথা হলে সংশ্লিষ্ট প্রকৌশলী শাহাবুদ্দিন সংবাদমাধ্যমকে জানান, পুরোনো ব্লক পুনরায় ব্যবহারের নিয়ম থাকলেও ব্লকের সঙ্গে মাটি মিশ্রিত থাকার অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এখন দেখার বিষয়, ঘুম ভাঙবে কি ঘুমন্ত প্রশাসনের? নাকি এভাবেই লোকদেখানো কাজের আড়ালে তছরুপ হবে লাখ লাখ টাকার সরকারি বাজেট? উত্তর খুঁজছেন স্থানীয় সচেতন মহল।

▐ এই সম্পর্কিত আরো

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

জামালগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শান্তিগঞ্জে টেক্সটাইল ও ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি বাড়াতে অংশীজনদের সভা

মাটিমিশ্রিত ব্লক ব্যবহারের হিড়িকধর্মপাশায় উড়াল সেতুর সংযোগ সড়কে হরিলুট!

কোম্পানীগঞ্জে ধলাই সেতুতে বালি উত্তোলনের মহোৎসব

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার উদ্যোগ হাস্যকর, দেওয়ার প্রশ্নই আসে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুর্বল ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা, তদন্তে ৭ সদস্যের কমিটি

সংসদ অধিবেশন বসছে সোমবার