শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার সিলেটে এসআরবি-৯ এর অভিযানে একাধিক মামলার আসামি ‘পংকি’ গ্রেফতার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত
advertisement
সিলেট বিভাগ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, জেলা বিএনপির সদস্য নুর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবুল ও মহির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।

আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল নাসিম সোহান,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

▐ এই সম্পর্কিত আরো

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে নভেম্বরে বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ পাঁচ দেশের লড়াই

সিলেটের ‘নতুন ব্রিজ’ দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের

সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‌্যালি

কানাইঘাটের লোভাছড়ায় টাস্কফোর্সের অভিযান, বিকল ১০ নৌকা

কানাইঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শহীদ রাষ্ট্রপতি ‘জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক’—এমপি কয়ছর আহমদ

গ্রাম পুলিশের বেতন-ভাতা ও অবসরকালীন সুবিধা বাড়াল সরকার

সিলেটে এসআরবি-৯ এর অভিযানে একাধিক মামলার আসামি ‘পংকি’ গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শান্তিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত